ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৩:২৯

দেশের অভিনয় জগতের দুই কিংবদন্তি আবুল হায়াত এবং ডলি জহুর। তারা একসাথে অনেক নাটকে কাজ করেছেন। কিছুদিন আগেই প্রচারিত হয়েছে তাদের অভিনীত নাটক 'লাইফ ইজ বিউটিফুল'।

আবার এক নাটকে এই নন্দিত তারকাদ্বয়। আগের নাটকটির মতো এটিও পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। রচনায় শফিকুর রহমান শান্তনু। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। নাটকে এ প্রজন্মের একটি জুটিও রয়েছে, ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল।

দীর্ঘ ক্যারিয়ারে চয়নিকা চৌধুরী সাড়ে চার শতাধিক নাটক বানিয়েছেন। এর মধ্যে প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত ও ডলি জহুর। ফলে তারকাদ্বয়ের সঙ্গে তার বোঝাপড়াও দারুণ। চয়নিকা বলেন, ‘এই দুই কিংবদন্তি শিল্পী আমার পরিচালনায় শত শত নাটকে অভিনয় করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। নাটকে আবুল হায়াত আর ডলি জহুরের উপস্থিতি মানেই এই নাটকের প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে যায় অনেক। আমি দুজন শিল্পীর প্রতিই কৃতজ্ঞ।’

আবুল হায়াত বলেন, ‘চয়নিকা চৌধুরী অভিজ্ঞ পরিচালক। তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। এ নাটকে গল্পও সুন্দর। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

একইভাবে ডলি জহুরও জানিয়েছেন, নির্মাতা চয়নিকা ও অভিনেতা আবুল হায়াতের সঙ্গে তার বোঝাপড়ার কথা। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘আহারে জীবন’ নাটকটি ইউটিউবে মুক্তি পাবে।

aliul / aliul

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ