খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তাঁর পরিবর্তে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্যপদে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছিলেন মেঘনা আলম। গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি এই আলোচিত মডেল ও রাজনীতিবিদ।
বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে বেছে নেওয়ার তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।
মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন মেঘনা আলম। তিনি লিখেছিলেন, জনগণের সমর্থন নিয়ে জনগণের সেবা করার উদ্দেশ্যে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও দেখা করেন মেঘনা। এ সময় তাঁর পোশাক ও সাজসজ্জা নিয়ে আলোচনা তৈরি হয়। তাঁকে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজে দেখা যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেন। তবে মেঘনা আলম দাবি করেছিলেন, ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মতো সাজেননি তিনি। মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করতে গিয়ে তাঁর সাজে সেই মিল তৈরি হয়েছে।
তবে দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মেঘনা আলম।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২৮ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
aliul / aliul
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম
‘হাজারবারও বিজয়কেই বেছে নেব’, সমালোচকদের জবাব রাশ্মিকার
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
জীবন অপেরা শেষে মিম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে