শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। স্বাভাবিকভাবে নিজের স্টাইল নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। মূলত, শুক্রবারে চেনা ছকের বাইরেও আরও একটা অবতারে দেখা মেলে তার। কখনো বোরকা, হিজাব পরে এসে ধর্মীয় লেবাসে ভক্তদের চমকে দেন অভিনেত্রী। বলে রাখা ভালো, কাজের পাশাপাশি সমান তালে ধর্মে-কর্মেও বেশ সচেতন ভাবনা।
ভাবনার সামাজিক মাধ্যমের পেজ থেকে পাওয়া তথ্য, সারা বছর কমবেশি প্রায় শুক্রবারেই নিজেকে ভিন্ন রূপে মেলে ধরেন ভাবনা। এর আগে, গত ৪ সেপ্টেম্বর, দিনটি ছিল শুক্রবার। বৃহস্পতিবার (দিবাগত) মধ্যরাতে জায়নামাজে বসে ছবি প্রকাশ করেছিলেন ভাবনা। পরনে ছিল হিজাব।
মধ্যরাতে প্রার্থনার গুরুত্ব বোঝাতেই এমন বার্তা ছিল অভিনেত্রীর। এরপর বেশ কয়েকটি শুক্রবার গিয়েছে ঠিকই, তবে গত ২ অক্টোবর (শুক্রবার) দুপুরে একটি মসজিদ প্রাঙ্গন থেকে দাঁড়িয়ে ছবি প্রকাশ করেছিলেন ভাবনা। নিয়মানুযায়ী তার পরনে এদিনও ছিল ধর্মীয় পোশাক।
সম্প্রতি ওমরাহ পালনের কিছু ছবি প্রকাশ করেন ভাবনা। চলতি বছরের শুরুর দিকে গিয়েছিলেন। নিয়মানুযায়ী তার পরনে ছিল ধর্মীয় পোশাক; হিজাব। গত শুক্রবার (১৬ অক্টোবর) ছবিগুলো ফের প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ২৩ অক্টোবর ব্যতিক্রমও হলো না। হিজাব পরে ভক্তদের মাঝে মেলে ধরলেন নিজেকে। একটি মসজিদ প্রাঙ্গণ থেকে তার ছবি। পরনে সাদা হিজাব। সম্ভবত জুমআর নামাজ শেষে নিজেকে ফ্রেমবন্দি করেছিলেন ভাবনা।
অপর একটি ছবিতে ভাবনাকে দেখা যায় অন্য একটি হিজাব পরহিত অবস্থায়। বাবা ও ফুপুর সঙ্গে গল্প করছেন। ভাবনার সামাজিক মাধ্যম পেজ থেকে এডমিন উল্লেখ করেন, 'শুক্রবারে ভাবনা আপু তার বাবা ও ফুপুর সাথে'। উল্লেখিত এ ছবির মন্তব্যঘরে ছিল ভক্তদের প্রশংসা।
শান্তা / শান্তা
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি