সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এবার জানা গেল, টাইগারকে নিশানা করার আগে সালমান খান, আমির খান ও ইমরান হাশমির বাড়িতে নজরদারি চালানোর নির্দেশ পেয়েছিল অভিযুক্তরা। তবে তাদের বাড়ি খুঁজে বের করতে ব্যর্থ হওয়ার পর টাইগারকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়িতে নজরদারি চালায়। এরপর আমির খানের বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয় তাদের। তবে আমির দক্ষিণ মুম্বাইয়ে চলে যাওয়ায় তার বাড়ির অবস্থান জানতে পারেনি তারা।
এক তদন্ত কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সালমান বরাবরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ছিলেন। অভিনেতা আমির খানের বাড়িতেও নজরদারি চালায় তারা। তবে তিনি যে দক্ষিণ মুম্বাইয়ে চলে গেছেন, তা তারা জানত না। ফলে তাকে খুঁজে পায়নি।
এরপর ইমরান হাশমির বাড়িতে নজরদারি চালানোর নির্দেশ পায় অভিযুক্তরা। তারা ওই এলাকায় খোঁজখবর নিলেও ইমরানের বাড়ি শনাক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত টাইগার শ্রফকে নিশানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের ওই কর্মকর্তা জানান, পরে সামাজিক মাধ্যমে টাইগার শ্রফের রিলস দেখে তাকে নিশানা করার সিদ্ধান্ত নেয় তারা। সেখান থেকে তারা জানতে পারে, প্রতি রোববার ফুটবল খেলতে জুহুর পুষ্প নারসি গ্রাউন্ডে যান টাইগার।
গত ১৮ অক্টোবরের ওই ঘটনায় অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান টাইগার। তবে গুলির আঘাতে আহত হন তার গাড়িচালক ও আরেক ব্যক্তি। ঘটনাটি তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, হামলার সঙ্গে জড়িতদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে হরিয়ানার সোনিপত থেকে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুরো ঘটনার তদন্ত চলছে।
aliul / aliul
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন
সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি
ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার
হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা
নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
পপির আফসোস
গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম