ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
দিনভর ক্লান্তিহীন শুটিং শেষ করে ঘরে ফেরা, আর তারপরই সব ক্লান্তি দূরে ঠেলে এক লহমায় বাবা ও স্বামীর দায়িত্ব পালনে ডুবে যাওয়া বলিউড অভিনেতা ভিকি কৌশলের এই রূপেই এখন বুঁদ ক্যাটরিনা কাইফ। লাইমলাইট থেকে সন্তানকে দূরে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন জীবনের বিষয়ে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন এই তারকা অভিনেত্রী। সঙ্গে জানালেন, সন্তান আসার পর কীভাবে তাদের ব্যক্তিগত রোমান্টিক সময় এখন শিকেয় উঠেছে।
২০২১ সালে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। এরপর গত বছর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান বিহান। দেখতে দেখতে বিহানের বয়স এখন প্রায় এক বছর। প্রথমবার মা-বাবা হওয়ার এই নতুন অধ্যায়ে দুজনে মিলে সামলাচ্ছেন সব চাপ। ক্যাটরিনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভিকির দায়িত্ববোধ।
ক্যাটরিনার কথায়, দিনে ১৪, ১৬ বা ১৮ ঘণ্টা টানা শুটিং করে বাড়ি ফেরার পরও ভিকির মধ্যে অদ্ভুত এক শক্তির সঞ্চার হয়। যত ক্লান্তই থাকুন না কেন, ঘরে পা রাখতেই তিনি পুরো মনোযোগ ঢেলে দেন সন্তান বিহান ও সংসারের পেছনে। ভিকির এমন গুণকে বিশেষ এক ক্ষমতা বলেই মনে করেন তিনি। তবে অভিভাবকত্বের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে গিয়ে নিজেদের একান্ত ব্যক্তিগত সময়ে যে টান পড়েছে, তা স্বীকার করেছেন ক্যাটরিনা।
আগে দুজনে মিলে যেমন হঠাৎ রেস্টুরেন্টে খেতে যাওয়া কিংবা সিনেমা দেখার অবসর পেতেন, এখন তা একপ্রকার বন্ধই বলা চলে। যদিও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এই দম্পতি। ক্যাটরিনা জানান, ভিকি তাকে সবসময় সাহস দেন এবং মনে করিয়ে দেন যে, সময় হলেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক নিয়মে ফিরে আসবে।
কাজের প্রসঙ্গে ক্যাটরিনা জানান, ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাকে আর পর্দায় দেখা না গেলেও আপাতত কোনো তাড়াহুড়ো নেই তার। বর্তমানে নিজের ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও নিজেকে সময় দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে ভক্তদের জন্য নতুন চমকের আভাস দিয়ে রেখেছেন পর্দায় ফেরার সুযোগ এলে এবার আর ইতিবাচক কোনো চরিত্রে নয়, সরাসরি খলনায়িকার ভূমিকা দিয়ে প্রত্যাবর্তন করতে চান এই বলিউড সুন্দরী।
aliul / aliul
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান
সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা