ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৫২

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পে নির্মিত নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। অনেক দিন ধরে এটি প্রচারিত হচ্ছে মাছরাঙা টিভিতে। দর্শকের সাড়াও পাচ্ছে দারুণ। সেই সাফল্যের ধারাবাহিকতায় নাটকটি এসেছে ১৫০ পর্বের মাইলফলকে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় প্রচারিত হবে এই পর্ব।

আওরঙ্গজেবের রচনায় নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। এর গল্পে দেখা যাচ্ছে, জমিরউদ্দিন সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আদর্শ শিক্ষক হিসেবে সফলভাবে কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী আর দুই ছেলে, দুই মেয়ে নিয়ে তার সংসার।

বড় ছেলে মবিন ভাঙতে চায় মধ্যবিত্তের শৃঙ্খল। প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায় সে। এটাই তার কাছে জীবনের সাফল্য মনে হয়। ছোট ছেলে আবার তার বিপরীত। তার কাছে মনে হয় বাবার মতো একজন মানুষ হতে পারাটাই জীবনের আসল সার্থকতা।

দুই মেয়ে পড়াশোনা করছে। তারা স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। মা তার ছেলেমেয়েদের এখনো ছোটই মনে করে। আদর-যত্নে সবাইকে আগলে রাখতে চায়। জমিরউদ্দিন সরকার ভাবেন ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে তিনি গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবেন। কিন্তু সেটা সহজে হয়ে ওঠে না।

নানারকম সংকট, প্রতিবন্ধকতা সামনে চলে আসে; বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়ে থাকে। ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার উপাখ্যানই উঠে আসছে এই নাটকে।

ধারাবাহিক নাটকটি নিয়ে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করছি এখানে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের একটা চিত্র উঠে আসে। চরিত্রগুলোতে দর্শকরা নিজেদেরকে খুঁজে পাচ্ছেন।’

প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হয় নাটকটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মাল প্রমুখ।

aliul / aliul

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি