নেগেটিভ চরিত্রের খোঁজে
দর্শকের কাছে রোমান্টিক নায়িকা হিসেবেই পরিচিত জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে বিভিন্ন নায়কের বিপরীতে রোমান্টিক চরিত্রে অভিনয় করে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। এবার সেই পরিচিত গণ্ডি ভেঙে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। পূর্ণিমা জানান, দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও কখনো নেগেটিভ চরিত্রে কাজ করার সুযোগ পাননি তিনি। গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, ‘নতুন কোনো চরিত্র পেলে সিনেমায় কাজ করব। এখন অনেক সিনেমা বা ওটিটিতে নায়িকারা নেতিবাচক চরিত্র বা ভিন্ন কিছু নিয়েই দর্শকের সামনে আসছেন। আমিও সুন্দরী নায়িকা, পরিপাটি ইমেজ-এসবের বাইরে কোনো চরিত্র চাই।’ তিনি আরও বলেন, ‘আমার নেতিবাচক সেই চরিত্র দেখে দর্শকের যেন সেই চরিত্রের প্রতি ঘৃণা হয়। আমাকে নিয়ে এ ধরনের চরিত্র কেউ চিন্তা করেননি আজ পর্যন্ত।’ কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-‘মনের মাঝে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মনের সাথে যুদ্ধ’, ও ‘সুলতান’।
শান্তা / শান্তা
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান
সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন