কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
ভারতের দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্তের চেয়ে মানুষের মন ও ব্যক্তিত্বকেই বেশি গুরুত্ব দেন। তার প্রত্যাশা, সঙ্গীকে হতে হবে ভালো মনের মানুষ, যিনি নিজের ভুল বুঝতে পারবেন এবং তা সংশোধনের মানসিকতাও রাখবেন। তবে পছন্দের তালিকায় আরেকটি বিষয়ও যোগ করেছেন এই অভিনেত্রী জীবনসঙ্গী রান্না জানলে সেটি হবে বাড়তি পাওয়া।
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিটির প্রচারের অংশ হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা রবি দুবে। অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলোচনার একপর্যায়ে সাই পল্লবীর ব্যক্তিজীবন প্রসঙ্গেও জানতে চান সঞ্চালক অমিতাভ বচ্চন। অভিনেত্রীর কাছে তার প্রশ্ন ছিল, বাস্তব জীবনে কেমন জীবনসঙ্গী পছন্দ করেন তিনি? একজন মানুষের মধ্যে কী কী গুণ থাকা জরুরি বলে মনে করেন?
সাই পল্লবীর কথায়, ‘সবার আগে তাকে একজন ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত স্বার্থপর না হন। এমন একজন মানুষ হতে হবে, যিনি নিজের কাজকর্ম নিয়ে ভাবনাচিন্তা করেন এবং আত্মসমালোচনা করতে জানেন। অর্থাৎ, জীবনে তিনি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন, সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা চলবে না। আমার পছন্দের তালিকা খুব একটা বড় নয়। তাকে শুধু একজন ভালো মানুষ হতে হবে। আর তিনি যদি রান্না করতে জানেন, তাহলে তো ভালো।’
সাই পল্লবীর এমন সরল কথা শুনে মৃদু হাসেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে নিজের জীবনের আরও কিছু প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করেও কেন অভিনয়জগতে পা রাখলেন, সে বিষয়েও কথা বলেন তিনি। পাশাপাশি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর তার অনুভূতির কথাও জানান।
aliul / aliul
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন