ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা আসছে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৫৬

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ​স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, চলতি মাসেই এ টিকার কিছু চালান দেশে আসবে। সোমবার (২৩ ‍আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ৩১ মে কোভ্যাক্স এর আওতায় আমেরিকার উপহারের ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।এই টিকা দেশে পরীক্ষামূলক প্রয়োগ করা হয় ২১ জুন। তখন সরকারের তরফে আরও টিকা পাওয়ার বিষয়ে জানানো হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাব। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।

ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এই টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। এই টিকা পরিবহণ করতে লাগে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ টিকা পাওয়া যাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।

প্রীতি / জামান

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী