পুরোনোদের পুরোনো চিন্তা দিয়ে দেশের মুক্তি হবে না
পুরোনোদের পুরোনো চিন্তা দিয়ে দেশের মুক্তি হবে না বলে উল্লেখ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আমি এই পরামর্শ দেই, পুরোনোদের বাদ দাও, তাদের এই পুরোনো চিন্তা দিয়ে দেশের মুক্তি হবে না। এটা শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার কথা। তোমাদের মধ্যে যে শক্তি আছে, সৃজনশীলতা, তা শুধু বইখাতায় লেখার জিনিস না। এটাকে প্রয়োগ করার জিনিস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তরুণ সমাজকে এটা বোঝানো যে, এই দেশ তোমাদের। তোমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছো। তোমরা এ দেশকে তোমাদের মনের মতো করে গড়তে পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে।
T.A.S / T.A.S
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার
ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ
যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা
জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী
Link Copied