কাশিমপুর কারাগারের জেল সুপার প্রত্যাহার
বন্দি পালানোর ঘটনার পর কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার জায়গায় নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়ে যান। এ সময় কারারক্ষীদের গুলিতে নিহত হন ছয়জন। এদের ভেতর তিনজন ছিল জঙ্গি।
এদিকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বিক্ষোভের পর গাজীপুর জেলা কারাগারেও অস্থিরতা দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর জেলা কারাগারে বিক্ষোভ শুরু করেন বন্দিরা। এ সময় কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।
T.A.S / T.A.S
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে
Link Copied