শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের
প্রধান বিচারপতি ওবায়ুদল হাসানের পদত্যাগের দাবিতে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
শনিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে এই মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষা ভবন মোড়ে মেট্রোরেলের উড়াল সড়কের নিচে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসময় শিক্ষার্থীরা, এক দফা এক দাবি, চিফ জাস্টিজের পদত্যাগ, সৈরাচারের আস্তানা, এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷
এর আগে বেলা ১১ টার পর প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবীরাও।
তার আগে আজই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরই পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতির সূত্রপাত।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে