টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে চলছে গাড়ি
দীর্ঘসময় বন্ধ থাকার পর অনানুষ্ঠানিকভাবে যানচলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে। তবে যানচলাচল শুরু হলেও প্লাজায় টোল নেওয়ার কেউ নেই। ফলে যানবাহনগুলো টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে চলাচল করছে।
শনিবার (১০ আগস্ট) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয়। তারপর থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দেখা গেছে, গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। টোল প্লাজার বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে। কিন্তু চেক পয়েন্টে কোনও মানুষ নেই। ফলে অনায়াসে কোনোপ্রকার টোল দেওয়া ছাড়াই গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে উঠছে এবং চলাচল করছে।
এর আগের তিন-চার দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন যানচলাচল করেছে, তবে সেগুলো অনিয়মতান্ত্রিক ছিল। ওই সময় কিছু অযান্ত্রিক যানের সঙ্গে মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করেছে। কিন্তু শুক্রবার পূর্ব নির্ধারিত নিয়ম মেনে কোনও অযান্ত্রিক যান বা মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলও করতে দেওয়া হয়নি।
টোল ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম সাখাওয়াত আখতারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
T.A.S / T.A.S
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন