হয়রানি রোধে ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নানা ভুলের কারণে মানুষের হয়রানি হচ্ছে জানিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়, তা করা হবে।
রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক হাজারের বেশি মামলা রয়েছে হাইকোর্টে। মনে হয় সপ্তাহ খানেক আগেও একটা মামলা হয়েছে। প্রাকটিক্যালি যে কাজকর্মগুলা হচ্ছে কি কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে। যে ভুলগুলো হচ্ছে যাতে মানুষ হয়রানি হয়ে কোর্টে আসতে হয়, সেটা যতটা মিনিমাইজ করা যায়।
কি কি চ্যালেঞ্জ দেখছেন- জানতে চাইলে বলেন, কাজের ধরন কি সেটা বুঝতে হবে। এখনি বলা যাবে না, কোন কাজটা অগ্রাধিকার পাবে, কোনটা পাবে না। আগে বুঝি তারপর অগ্রাধিকার দেবো। পুরো সরকারটাই একটা চ্যালেঞ্জ। দেশের চলমান অবস্থাই চ্যালেঞ্জের।
উপদেষ্টা বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে। এটা তো রুটিন ক্যাটাগরির সরকার না। যে পাঁচ বছর মেয়াদ শেষ হলো আবার স্বাভাবিকভাবে নতুন সরকার এলো। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে গঠিত হলো। কতদিন হতে পারে মেয়াদ? সে প্রশ্নে বলেন, সেটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।
T.A.S / T.A.S
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন