ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অফিস করছেন ডিপিডিসি-ডেসকোর এমডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ১১:৫৬

ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনাধীন সরকার পতনের পর সেবাপ্রদানকারী অনেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তারা গা ঢাকা দেন। তবে ডিপিডিসি-ডেসকোর ক্ষেত্রে তেমনটা হয়নি। সংস্থা দুটির দুই ব্যবস্থাপনা পরিচালক সংঘাতের সময়েও অফিস করেছেন, এখনও করছেন।

রোববার (১১ আগস্ট) কথা হয় দুই প্রতিষ্ঠানে মুখপাত্রের সাথে। ডিপিডিসির মুখপাত্র ইশতিয়াক সকালের সময়কে জানান, আন্দোলন চলাকালীন সময়েও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ নোমান নিয়মিত অফিস করছেন।

তিনি বলেন, সাধারণ ছুটি বাদে তিনি প্রতিদিনই অফিস করেছেন। সরকার পরিবর্তনের পরেও তিনি দায়িত্ব অনুযায়ী অফিস করছেন।

তবে ইশতিয়াক জানিয়েছেন, সহসাই ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

অপরদিকে গত ফেব্রুয়ারি মাস থেকেই খালি রয়েছে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদ। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) মীর নাহিদ আহসান।

আন্দোলন চলাকালীন এবং সরকার পরিবর্তনের পরবর্তী সময়েও তিনি অফিস করছেন বলে জানিয়েছেন ডেসকোর মুখপাত্র মলয় দেবনাথ।

তিনি বলেন, সরকার পরিবর্তনের পরেও ব্যবস্থাপনা পরিচালক নিয়মিত অফিস করছেন। আন্দোলন চলাকালীন সময়েও তিনি অফিস করেছেন।

মলয় দেবনাথ বলেন, তবে প্রতিষ্ঠানটি এখন ভারপ্রাপ্ত পরিচালক দ্বারা চালিত হচ্ছে। শিগগিরই নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হবে।

T.A.S / T.A.S

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে