ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সিদ্ধান্তের অপেক্ষায় মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ১২:৩

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ রবিবার রেলপথ পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বৈঠকে মেট্রোরেলের অবস্থা নিয়েও আলোচনা হতে পারে। 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেছেন, রেলওয়ে পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে আলোচনার জন্য একটি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। আমি যতদূর জানি, সচিব মহোদয় বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।"

রেল পরিষেবা পুনরায় চালু করার প্রস্তুতির ইঙ্গিত দিয়ে সরদার শাহাদাত আলী বলেন, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে, আমরা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
জানা গেছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কিছু কর্মীর ধর্মঘটের কারণে মেট্রো পরিষেবা পুনরায় চালু করতে কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকের সঙ্গে যোগাযোগে করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ডিএমটিসিএল'র উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ধর্মঘট করছেন, এ কারণে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালু হতে কিছুটা সময় লাগতে পারে। এছাড়া পরিষেবাগুলো পুনরায় শুরু করার আগে মেট্রোরেল ব্যবস্থার যথাযথ পর্যবেক্ষণ এবং ট্রায়াল রান প্রয়োজন।

ওই কর্মকর্তা আরও ইঙ্গিত দেন, মেট্রোরেল পুনরায় চালু হলেও মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন দুটি সহসা চালু নাও হতে পারে। সূত্রের তথ্যমতে, এই দুটি স্টেশন ছাড়া মেট্রোরেলের বগি, ট্র্যাক বা সিগন্যালিং সিস্টেমের কোনো ক্ষতি হয়নি। তাই এই স্টেশন দুইটি বাদ রেখেই ফের চালু হতে পারে মেট্রো সার্ভিস।

T.A.S / T.A.S

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে