ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ২:২৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটি।
বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করা হলো। বিএফআইইউর এ নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে আর কোনো অর্থ উত্তোলন করা যাবে না।

T.A.S / T.A.S

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির