গভর্নরের দায়িত্বে নূরুন নাহার
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।আজ রোববার (১১ আগস্ট) গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় তিনি নতুন গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগ দেয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।
অফিস আদেশে আরও বলা হয়, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন। এর আগে শুক্রবার (০৯ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার।
ওইদিন বিকেল ৩টার দিকে গভর্নর তার এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে সচিব আবদুর রহমান খান কোনো মন্তব্য করেননি। পরে এ বিষয়ে আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি
পবিত্র ঈদুল আজহা ২৮ মে