ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দুটি বাদে বাকি সব ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৫:০

দীর্ঘ সময় বন্ধ থাকার পর দ্রুতই দেশে শুরু হবে ট্রেন চলাচল। কিন্তু ট্রেন চলাচল শুরু হলেও আন্দোলনে ক্ষতিগ্রস্ত দুটি আন্তঃনগর ট্রেন চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। 
চিঠিতে বলা হয়, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। গত ১৯ জুলাই ও গত ৫ আগস্ট দুষ্কৃতকারীদের হামলায় জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) ট্রেনের ৬টি কোচের জানালার জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেনের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজার গ্লাস এবং পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে ফেলে। বর্তমানে রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে। যা সময়সাপেক্ষে ব্যাপার।

ট্রেন চলাচল চালু করা হলে জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেন ঢাকায় থাকা অতিরিক্ত রেক দিয়ে পরিচালনা করা যাবে।
এ অবস্থায়, জামালপুর এক্সপ্রেস ও পরাবত এক্সপ্রেস ট্রেন মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভূয়াপুর-ঢাকা রুটে এবং পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করে।

T.A.S / T.A.S

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির