সেপ্টেম্বরে হতে পারে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা
৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে। এ পরীক্ষা নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।
পিএসসি সূত্রে জানা গেছে, করোনার কারণে আটকে থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে আগামী মাসের মাঝামাঝি। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে পিএসসি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু