ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা–১ ও ২ আসনের নির্বাচন স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৬ দুপুর ১১:২০

আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এই দুই আসনে ভোট গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার বলেন, ‘হ্যাঁ বন্ধ করেছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপেল বিভাগের রায় অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই আদালতের পরবর্তী আদেশ না দেওয়া স্থগিত থাকবে।’
শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘মহামান্য আদালত আমাদের পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশনা দিয়েছেন। আদালতের সেই আদেশ মেনে, আমরা এই দুই আসনে ভোটের সকল কার্যক্রম আপাতত স্থগিত করেছি।’
তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
হঠা এই সিদ্ধান্তে আসন দুটির প্রার্থী এবং ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কমিশন জানিয়েছে, আইনি জটিলতা নিরসন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দেশের অন্যান্য আসনের নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে।
উল্লেখ্য, পাবনা–১ আসনটি সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এবং পাবনা-২ আসনটি পাবনা জেলার সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলা নিয়ে গঠিত।

 

Aminur / Aminur

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ