ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ইউনিলিভার চট্টগ্রামের ২১০০ পরিচ্ছন্নতা কর্মীকে অর্থ সহায়তা দিয়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৫:৩২

চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের ২১০০ এরও বেশি পরিচ্ছন্নতা কর্মীর আর্থিক অস্থিতিশীলতা কমাতে এবং তাদের জীবিকার অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে একটি জরুরি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। চলমান পরিস্থিতির কারণে এসব পরিচ্ছন্নতাকর্মী তাদের দায়িত্ব পালন করতে না পারায় অপ্রত্যাশিত আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের তাৎক্ষণিক সহায়তা করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সময়োপযোগী এ উদ্যোগ বাস্তবায়নে, ইউবিএল তাদের উন্নয়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশান (ইপসা) এর মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে দিয়েছে। এ সংগঠন চট্টগ্রামে ইউনিলিভারের উদ্যোগটি বাস্তবায়ন করছে। 
২০২২ সাল থেকে ইউবিএল দেশের বৃহত্তম পৌরসভা-ভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে। বর্তমানে, ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে ২১০০ পরিচ্ছন্নতা কর্মী এবং তাদের জীবিকার প্রবৃদ্ধি চট্টগ্রামের এ প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি গত ১ আগস্ট থেকে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা শুরু করে। বাড়তি সহায়তা ছাড়াও, এই কঠিন সময়ে তাদের আয় টিকিয়ে রাখতে প্রকল্পটির মাধ্যমে সীমিত আকারে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে ইউবিএল। প্রতিষ্ঠানটির ব্যবসার বিভিন্ন দিক যেমন- নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, উৎপাদনশীলতা এবং গুণমানের ক্ষেত্রে, ইউবিএল একটি ব্যতিক্রমী মানদণ্ড স্থাপন করেছে। বাংলাদেশের জন্য একটি ক্ষমতায়ন এবং পরিবেশগতভাবে দায়িত্বশীল ভবিষ্যত গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কার্যকর সহায়তা উদ্যোগ চালিয়ে যাবে।

T.A.S / T.A.S

ইইউতে পোশাকের দামে পতন

এফইআরবির নতুন চেয়ারম্যান আজিজ নির্বাহী পরিচালক সিরাজ

তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলার করতে নতুন সরকারের সহযোগিতা চান মালিকেরা

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

বিমানের নতুন এমডি হুমায়রা

ভোটের আগে চাঙা রেমিট্যান্স, জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি

মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা: গভর্নর

বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান একীভূতকরণ হচ্ছে

কমানোর ১২ ঘণ্টার মধ্যেই বেড়ে ২ লাখ ৫৫ হাজার ছাড়াল সোনার দাম

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার