এফইআরবির নতুন চেয়ারম্যান আজিজ নির্বাহী পরিচালক সিরাজ
দেশের এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি এম. আজিজুর রহমান রিপন এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের চীফ রিপোর্টার সেরাজুল ইসলাম সিরাজ।
রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হাসান আজাদ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) চরচা’র বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) দৈনিক বণিকবার্তার ডেপুটি চীফ রিপোর্টার আবু তাহের, পরিচালক (ডাটা ব্যাংক) দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান ফয়সাল, পরিচালনা সদস্য দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী শোভা ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মাহবুব রনি।
নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার ছিলেন বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের বর্তমান পরিচালক শামীম হাসান ও পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান। নির্বাচনের পূর্বে এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত
সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম
বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার
শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ