ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ১১:২৯

সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর আওতাধীন কোম্পানিগুলোর জমা রয়েছে ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা। এসব অর্থ ফেরত আনার পাশাপাশি কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং কী উদ্দেশ্যে সংকটাপন্ন ব্যাংকগুলোতে এত বিপুল পরিমাণ অর্থ জমা রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখবে বিপিসির গঠিত একটি কমিটি। 

গত ৩ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়। তদন্তের পাশাপাশি অস্বাভাবিক উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে কমিশন বাণিজ্য, ঘুষ কিংবা ব্যক্তিস্বার্থে এসব আমানত রাখা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখবে কমিটি। 

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে। সদস্য সচিব করা হয়েছে বিপিসির ব্যবস্থাপক (হিসাব) মো. আল-আমীনকে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন বিপিসির চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিপিসি ও এর আওতাধীন কোম্পানিগুলোর ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ নগদায়নের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় সুপারিশ দিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রথমে খতিয়ে দেখবে, কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং কী উদ্দেশ্যে সংকটাপন্ন ব্যাংকগুলোতে অর্থ জমা রাখা হয়েছিল। এরপর ব্যক্তিস্বার্থ, ঘুষ কিংবা অনৈতিক যোগাযোগের মাধ্যমে এসব আমানত রাখা হয়ে থাকলে দায়ী ব্যক্তিদের শনাক্ত করবে।

তদন্ত কমিটির দায়িত্ব হলো সংকটাপন্ন বেসরকারি ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট রিসিটের (এফডিআর) বিপরীতে জমা থাকা ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা নগদায়নের বিষয়ে সুপারিশ করা। পাশাপাশি ভবিষ্যতে কোম্পানিগুলোর স্থায়ী আমানত নিরাপদ রাখতে ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংক বাছাইয়ের সুপারিশও করবে কমিটি।

aliul / aliul

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার

ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের

কম‌লো সোনার দাম

আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

বাড়ল জেট ফুয়েলের দাম

২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে এনবিআরের নির্দেশ

‘মোংলা বন্দরের আধুনিকায়নে খুলবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার’