ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাড়ল জেট ফুয়েলের দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২৬ বিকাল ৫:৩৩

বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটে ১৮২.৭১ টাকা থেকে বাড়িয়ে ১৮৯.০৩ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১ ডলার ১৮ সেন্ট থেকে কমিয়ে ১ ডলার ১৬ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে আদেশে উল্লেখ করা হয়েছে।

টানা ৪ মাস ধরে উর্ধমূখী রয়েছে জেট ফুয়েলের দাম। জুলাইয়ে অভ্যন্তরীণ রুটের প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০.৯৯ টাকা। সেখান থেকে বাড়িয়ে ১৫৯.৫২ টাকা করা হয়। পরের মাস সেপ্টেম্বর আরও বাড়িয়ে ১৬৫.৬৫ টাকা এবং অক্টোবর ১৮২.৭১ টাকা করা হয়।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একইমাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ড রয়েছে।

aliul / aliul

বাড়ল জেট ফুয়েলের দাম

২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে এনবিআরের নির্দেশ

‘মোংলা বন্দরের আধুনিকায়নে খুলবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার’

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ১২ হাজার ৭২ টাকা

নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস!

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ