‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
আগামী গ্রীষ্মে বিদ্যুতের সংকট ও ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ লক্ষ্য বাস্তবায়নে রুফটপ সোলার বা ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকে সহজ সমাধান হিসেবে দেখছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এবারের গ্রীষ্মে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী গ্রীষ্মে যেন সেই ভোগান্তি না হয়, অথবা হলেও তা যেন সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আগামী গ্রীষ্মের মধ্যে সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চান তারা। এ ক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে রুফটপ সোলার।
সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়। এ লক্ষ্যেই সৌরবিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
aliul / aliul
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা