২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ
বাংলাদেশি উদ্যোক্তা কাজী ফাহাদ ২০২৭ সালের জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফিলিপাইনের ক্লার্কে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্বে কাজী ফাহাদ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা—এই পাঁচ দেশের জেসিআই জাতীয় সংগঠনগুলোর তত্ত্বাবধান করবেন।
এর আগে ২০২৫ সালে তিনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ২০২৬ সালের জেসিআই গ্লোবাল হিউম্যান ডিউটিজ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৮ সালে জেসিআইয়ে যোগ দেওয়ার পর থেকেই সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন কাজী ফাহাদ। ২০২০ সালে তিনি জেসিআই ঢাকা এন্টারপ্রেনিউর্সের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০২২ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৩ সালে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে ন্যাশনাল ট্রেজারারের দায়িত্ব পালন করেন। ধারাবাহিক এই নেতৃত্বের অভিজ্ঞতার পর ২০২৫ সালে তিনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় কাজী ফাহাদ বলেন, জেসিআই আমাকে গড়ে তুলেছে, বদলে দিয়েছে। নিজের ওপর বিশ্বাস রাখতে আর সীমানা ছাড়িয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছে।
তিনি আরও বলেন, কেউ একজন আমার জন্য একটি দরজা খুলে দিয়েছিলেন। এখন আমি অন্যদের জন্য আরও সুযোগ তৈরি করতে চাই। এ সময় তিনি জেসিআই বাংলাদেশ, সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট, মেন্টর ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নতুন দায়িত্বে পাঁচ দেশের জাতীয় সংগঠনগুলোকে সহযোগিতা করার পাশাপাশি দেশগুলোর মধ্যে পারস্পরিক অংশীদারত্ব ও যোগাযোগ বাড়াতে চান তিনি। একই সঙ্গে আরও বেশি তরুণ সদস্যকে নেতৃত্বের দায়িত্ব নিতে উৎসাহিত করার পরিকল্পনার কথাও জানান।
কাজী ফাহাদ কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিভিন্ন সরঞ্জাম ও অ্যাকসেসরিজ উৎপাদন করে। তার ব্যবসায়িক উদ্যোগের মধ্যে করপোরেট বক্সও রয়েছে।
এ ছাড়া তিনি ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সেরও (বায়লা) ভাইস প্রেসিডেন্ট।
ব্যবসায় ১৩ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কাজী ফাহাদ তার উদ্যোক্তা হয়ে উঠার পেছনে প্রয়াত বড় বোনের দিকনির্দেশনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ব্যবসা ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রিকেটের প্রতিও তার রয়েছে বিশেষ আগ্রহ। তিনি কাজী কিংস ক্রিকেট দলের মালিক।
aliul / aliul
২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ
১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
জানুয়ারিতে চালু হচ্ছে এসপিএম!
কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম
অবশেষে ভোলার গ্যাস নিয়ে সঠিক পথে পেট্রোবাংলা!
৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনছে সরকার
১৮০ কোটি টাকার চিনি ও মসুর ডাল কিনবে সরকার
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফিরে এলো ‘ফ্লেভারফুল বাংলাদেশ’
নামমাত্র লভ্যাংশ দেবে তিন কোম্পানি, দুটির না দেওয়ার সিদ্ধান্ত
সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি: অনুমোদন ছাড়াই নির্মাণ, এখন বৈধতার চেষ্টা