ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১২:৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এমবি ফার্মা সর্বোচ্চ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর বিডি থাই ফুড, ইন্দো-বাংলা ফার্মা ও একমি পেস্টিসাইডস নামমাত্র নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিডি থাই অ্যালুমিনিয়ামের পর্ষদ কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে এই লভ্যাংশ-সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।

তথ্য অনুযায়ী, এমবি ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি, যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

বিডি থাই ফুডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে ১ পয়সা। যদিও আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ইন্দো-বাংলা ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য ০ দশমিক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে দেড় পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে মাত্র ১ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ৭ ডিসেম্বর।

অন্যদিকে, একমি পেস্টিসাইডস ০ দশমিক ০২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে ১০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে ২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩ ডিসেম্বর।

এদিকে বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।।

aliul / aliul

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

একই পদে দেশীয়দের চেয়ে বিদেশিরা পান তিন থেকে পাঁচ গুণ বেতন

৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত

মংলায় বটলিং প্ল্যান্ট করবে এলপি গ্যাস পিএলসি

২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

জানুয়ারিতে চালু হচ্ছে এসপিএম!

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

অবশেষে ভোলার গ্যাস নিয়ে সঠিক পথে পেট্রোবাংলা!

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনছে সরকার

১৮০ কোটি টাকার চিনি ও মসুর ডাল কিনবে সরকার

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা