মংলায় বটলিং প্ল্যান্ট করবে এলপি গ্যাস পিএলসি
মংলায় এলপিজি বটলিং প্ল্যান্ট স্থাপন করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপি গ্যাস পিএলসি। বছরে ১ লাখ মেট্রিক টন এলপিজি বোটলিংয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেছেন, অর্থমন্ত্রণালয়ে অর্থায়ন ছাড়পত্রের জন্য চিঠি দেওয়া হয়েছে। ছাড়পত্র পেলেই ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনের জন্য তোলা হবে। খসড়া ডিপিপি প্রস্তুত রয়েছে, আমরা আশা করছি যে কোন দিন অর্থমন্ত্রণালয়ে ছাড়পত্র পাওয়া যাবে।
এক প্রশ্নের জবাবে বলেন, প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা খরচ প্রাক্কলন করা হয়েছে। এরমধ্যে বিপিসি ৩০০ কোটি, রাষ্ট্রীয় তিন তেল কোম্পানি (পদ্মা, মেঘনা, যমুনা) ৩০০ কোটি করে, আর বাস্তবায়নকারি এলপি গ্যাস পিএলসি ১০০ কোটি টাকা অর্থায়ন করবে। আধুনিক বটলিং প্ল্যান্টটিতে প্রোপেন বিউটেনের মাত্রা অনুযায়ী সংমিশ্রনের সুবিধা থাকছে। যা প্রচলিত অনেক বটলিং প্ল্যান্টে নেই।
এলপি গ্যাস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমীর মাসুদ বার্তা২৪.কমকে বলেছেন, ডিপিপি আমাদের দিক থেকে চুড়ান্ত করে বিপিসিতে প্রেরণ করা হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রের জন্য অপেক্ষা।
বিভিন্ন কোম্পানি অর্থায়ন করছে, এই অর্থ কি হিসেবে বিবেচিত হবে। এমন প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি এখনও চুড়ান্ত করা হয়নি। আমরা পরবর্তীতে বিষয়টি চুড়ান্ত করবো।
মংলায় প্রস্তাবিত বটলিং প্ল্যান্টের বছরে সক্ষমতা হবে ১ লাখ টন। ২ হাজার মেট্রিক টন সক্ষমতার ৪টি এবং ১০০ মেট্রিক টন ক্ষমতার ২টিসহ মোট ৮ হাজার ২০০ টন ধারণক্ষমতার ট্যাংকার এবং এলপিজি টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করা হবে। এছাড়া ১২ কেজির সিলিন্ডার ৫ লাখ এবং ৩৫ কেজির সিলিন্ডার ২৫ হাজার কেনা হবে।
প্রকল্পের উদ্দেশ্য বলা হয়েছে, এলপিজি খাতে সরকারি অংশীদারিত্ব বৃদ্ধি করে দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা।এলপিজির বাজার মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা এবং কৌশলগত জ্বালানি মজুদ নিশ্চিত করা।
বটলিংয়ে বছরের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দেশের ২০ দিনের চাহিদার সমানও নয়। বর্তমানে বছরে ১৭ থেকে ১৮ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। গত ১৫ বছরে ব্যাপক আকারে বেড়েছে এলপিজির ব্যবহার। সবচেয়ে বেশি হারে (৯২ শতাংশ) বেড়েছে ২০১৫-১৬ অর্থবছরে। আর গড়ে ৩৫ শতাংশ হারে বেড়েছে এলপিজি ব্যবহার।
২০০৮-০৯ অর্থ বছরে দেশে এলপিজি ব্যবহৃত হয়েছে ৪৪ হাজার ৯৭৪ মেট্রিক টন। জাইকার এক সমীক্ষায় বলা হয়, ২০২৫ সালে ৩ মিলিয়ন ও ২০৪১ সালে এলপিজির চাহিদা হবে ৬ মিলিয়ন টন। বিইআরসি ৫৬ কোম্পানিকে এলপিজির লাইসেন্স দিয়েছে, এরমধ্যে ২৮টি কোম্পানি অপরেশনে ছিল। ২০২৪ সালের পটপরিবর্তনের পর বড় বড় বেশ কয়েকটি কোম্পানির আমদানি বন্ধ। এখন হাতে গোনা কয়েকটি কোম্পানি আমদানি ও নিয়ন্ত্রণ করছে এলপিজির বাজার।
অন্যদিকে সরকারি এলপিজি কোম্পানিটি ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) -এ ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করার সময় উপজাত হিসেবে উৎপাদিত এলপিজি এবং দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে পাওয়া কনডেনসেট থেকে প্রাপ্ত এলপিজি বাজারজাত করে আসছে। রাষ্ট্রীয় কোম্পানিটির চট্টগ্রাম ও কৈলাশটিলায় অবস্থিত প্ল্যান্ট থেকে বছরে প্রায় ২৫ হাজার টন এলপিজি যোগান দিচ্ছে। সে হিসেবে মাত্র সোয়া শতাংশ মার্কেট রয়েছে নিয়ন্ত্রণে।
সরকারি কোম্পানির মার্কেট শেয়ার কম থাকা, মন্ত্রণালয় ও রেগুলেটরি প্রতিষ্ঠানের দুর্বলতায় জিম্মি হয়ে পড়েছে ভোক্তারা।বিভিন্ন সময়ে বেশিদাম আদায় করা হলেও চলতি দফায় গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অস্থির হয়ে পড়েছে।
অন্তর্জাতিক বাজারদর উর্ধমূখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এতে করে ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে। বেসামাল পরিস্থিতির মধ্যেই অক্টোবর মাসে ১২ কেজিতে ২৫২ টাকা এবং নভেম্বর মাসে ২২৩ টাকা করে বাড়িয়ে খুচরা মূল্য ২০৬০ টাকা করা হয়।
আমদানিকারক কর্তৃক পরিবেশকের ঘরে পৌঁছে দেওয়ার শর্তে ১২ কেজি দাম ১৯০৫ টাকা। পরিবেশক খুচরা বিক্রেতার ঘরে পৌঁছে দিয়ে ১৯৯০ টাকা এবং খুচরা বিক্রেতা ৭০ টাকা লাভে ২০৬০ টাকায় বিক্রি করার কথা। তারপরও অনেক এলাকায় ২১০০ থেকে ২৫৫০ টাকায় বেচাকেনার খবর পাওয়া যাচ্ছে। খোদ রাজধানীতেই গুনতে হচ্ছে ২৫০০ টাকার উপরে।
২০২৫ সালের ডিসেম্বরে এক দফায় এলপিজি খাতে নজির বিহীন অরাজকতা ছড়ায়। কিন্তু কখনও কোন আমদানিকারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নজীর নেই। সংকটকে পূঁজি করে আমদানিসীমা বাড়িয়ে নেওয়া, ট্যাক্স কমানো এবং এলসি ঋণ সুবিধার ধারাবাহিকতায় ফ্রেইটচার্জও (জাহাজ ভাড়া) টন প্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার এবং ঋণে এলসি খোলার অনুমতি প্রদান করা হয়।
সেপ্টেম্বর মাসে শুরু হওয়া সংকটের কথা বলে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন বাড়িয়ে দেওয়া হয়েছে। আমদানিকারকদের কমিশন ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা, ডিলারের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।
২০২৫ সালের সংকটের সময়ে এলপিজি খাতে সরকারি শেয়ার বাড়ানোর তোড়জোড় শুরু হয়। তখন বিপিসি আমদানি করে বেসরকারি কোম্পানিগুলোর কাছে বিক্রির প্রস্তাব দেয়। সেই আলোচনায় অনেকদূর গড়ায়, বিপিসির প্রস্তাব ছিল ১০ শতাংশ অগ্রিম নিয়ে এলপিজি আমদানি করবে, এরপর হস্তান্তরের সময় অবশিষ্ট ৯০ শতাংশ প্রেমেন্ট দিতে হবে। এতে রাজি না হওয়ায় সেই আলোচনা ভেস্তে যায়। আরও একাধিক ফর্মুলা নিয়ে আলোচনা হলেও কোনটিও চুড়ান্ত রূপ পায়নি।
aliul / aliul
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে
একই পদে দেশীয়দের চেয়ে বিদেশিরা পান তিন থেকে পাঁচ গুণ বেতন
৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত
মংলায় বটলিং প্ল্যান্ট করবে এলপি গ্যাস পিএলসি
২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ
১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
জানুয়ারিতে চালু হচ্ছে এসপিএম!
কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম
অবশেষে ভোলার গ্যাস নিয়ে সঠিক পথে পেট্রোবাংলা!
৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনছে সরকার
১৮০ কোটি টাকার চিনি ও মসুর ডাল কিনবে সরকার