ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ১২:৩১

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, 'বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক গার্মেন্টস' শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীগণের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য ১৬/১১/২০২৬ খ্রিস্টাব্দ সোমবার পূর্বাহ্ন ১১:০০ ঘটিকায় শ্রম অধিদপ্তরে (লেভেল-১৯, শ্রম অধিদপ্তর, প্রধান কার্যালয়, শ্রম ভবন, ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০) অনুষ্ঠেয় মজুরী বোর্ডের ৩য় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।'

শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আজ সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল।

aliul / aliul

ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

রেকর্ড ৫২৬৫ মিটারে থামল গভীর কূপের খনন

চার দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, ভারতের সঙ্গে বেশি ঘাটতি

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

একই পদে দেশীয়দের চেয়ে বিদেশিরা পান তিন থেকে পাঁচ গুণ বেতন

৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত

মংলায় বটলিং প্ল্যান্ট করবে এলপি গ্যাস পিএলসি

২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

জানুয়ারিতে চালু হচ্ছে এসপিএম!

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম