গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, আগামী ৪ দিন সরবরাহ কমে যাওয়ায় কিছু এলাকায় স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার খবর বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৪ দিন পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে মহল বিশেষে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত ঘটনা হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণে ৪ দিনের জন্য বন্ধ হচ্ছে একটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট)। এতে দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন গ্যাস সরবরাহ কমে যাবে। দৈনিক সরবরাহ ২৫৭০ মিলিয়ন থেকে কমে ২২৫০ মিলিয়নে নেমে আসবে। এতে করে কিছু এলাকায় স্বল্পচাপ বিরাজ করতে পারে। ৭ নভেম্বর বিকেল ৪টায় ফের চালু হলে পূর্বের অবস্থায় ফিরবে গ্যাস সরবরাহ।
পেট্রোবাংলার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেছেন, সামিট গ্রুপের মালিকানাধীন ওই এফএসআরইউটি আগামী ৩ নভেম্বর নিয়মিত রক্ষণাবেক্ষণে যাওয়ার জন্য চিঠি দিলে পিছিয়ে ৪ তারিখ করা হয়।
দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুত কমে যাওয়া ও বাড়ন্ত চাহিদার যোগান দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। মহেশখালীতে অবস্থিত দুটি টার্মিনালের সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট (দৈনিক সরবরাহ সক্ষমতা)। একটি সামিট গ্রুপ, অপরটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালনা করছে।
এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও এখন (৩০ অক্টোবর) মাত্র ১৫৭৬ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। ওইদিন আমদানি থেকে সরবরাহ দেওয়া হয়েছে ৯৮২ মিলিয়ন ঘনফুট। একটি বন্ধ হয়ে গেলে অপরটি দিয়ে সর্বোচ্চ ৬০০ মিলিয়ন সরবরাহ দেওয়া সম্ভব। অর্থাৎ দেশীয় এবং আমদানি মিলে ২১০০ মিলিয়নের নিচে নেমে যাবে সরবরাহ।
দু’টি এফএসআরইউ সচল থাকা অবস্থায় গ্যাস সংকটে নাকাল অবস্থা। অনেক এলাকায় দিনের বেলা গ্যাসের দেখা মিলছে না। সেসব এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ার শঙ্কা রয়েছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, প্রতিশ্রুত (অনুমোদিত) গ্রাহকদের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫৫০০ মিলিয়ন ঘনফুট। প্রকৃত চাহিদা ৪০০০ মিলিয়নের বিপরীতে সরবরাহ দেওয়া হচ্ছে ২৬০০ মিলিয়ন ঘনফুটের মতো। এরমধ্যে কমবেশি ১০০০ মিলিয়নের মতো আমদানি করে সরবরাহ করা হচ্ছে।
aliul / aliul
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স