চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। কোম্পানিগুলো হলো— এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও পাওয়ার গ্রিড।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত জানিয়েছে।
ঘোষণা অনুযায়ী, প্যারামাউন্ট টেক্সটাইল শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৬১ পয়সা এবং এনএভিপিএস ৯৫ টাকা ১৮ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩০ নভেম্বর।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ১১ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটির এজিএমের তারিখ পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
পাওয়ার গ্রিড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আলোচ্য অর্থবছরে ইপিএস হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা এবং এনএভিপিএস ১৪৭ টাকা ২৯ পয়সা। আগামী ৬ ফেব্রুয়ারি কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ ডিসেম্বর।
অন্যদিকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১১ টাকা ১৬ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬১ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
aliul / aliul
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার
শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ
সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন
তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের