ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১১:৪৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে পাঁচটির মুনাফা বেড়েছে, আর কমেছে দুটি কোম্পানির। 

মুনাফা বৃদ্ধির তালিকায় রয়েছে রেনাটা, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), এনভয় টেক্সটাইল ও সোনালি আঁশ। অন্যদিকে আইটি কনসালটেন্টস ও পাওয়ার গ্রিডের মুনাফা কমেছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি ৪০ শতাংশ মুনাফা বেড়েছে এনভয় টেক্সটাইলের। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ২৬ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৯১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৪৯ পয়সা।

একই সময়ে রেনাটার ইপিএস ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ বেড়েছে ২ টাকা ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ইপিএস ৮ শতাংশ বেড়ে হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৭ টাকা ৮ পয়সা। এতে ইপিএস বেড়েছে ৫৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫২ টাকা ২২ পয়সা।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ইপিএস ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ১৪ পয়সা। অর্থাৎ বেড়েছে ৭৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে বিএসসির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৭ টাকা ৩৬ পয়সা।

সোনালি আঁশের ইপিএস ১৯ শতাংশ বেড়ে হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা। এতে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৪ টাকা ১০ পয়সা।

অন্যদিকে, প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিডের ইপিএস ৬৭ শতাংশ কমে হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৬ পয়সা। অর্থাৎ কমেছে ২ টাকা ৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৩৬ পয়সা।

আইটি কনসালটেন্টসের ইপিএস কমেছে ৪০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা। এতে ইপিএস কমেছে ৩৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৯ পয়সা।

aliul / aliul

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার

ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের

কম‌লো সোনার দাম