শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ
পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে বোর্ডে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। তবে এই প্রস্তাবটি পর্যালোচনার জন্য বোর্ডের কাছে চার কার্যদিবস সময় চেয়েছে মালিকপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচাস্থ 'শাহ পরশিয়া' ভবনে অবস্থিত মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এই প্রস্তাব ও সময় আবেদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।
বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডিষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আক্তার জানান, দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব বোর্ডে জমা দেওয়া হয়েছে।
শ্রমিকদের দাবির বিষয়ে তাৎক্ষণিক মতামত না দিয়ে মালিক পক্ষের প্রতিনিধিরা তা পর্যালোচনার জন্য সময় প্রার্থনা করেন। বিজিএমইএ প্রতিনিধি ও অন্যান্য মালিক প্রতিনিধিরা এই প্রস্তাব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও অভ্যন্তরীণ হিসাব-নিকাশ করার জন্য মজুরি বোর্ডের কাছে চার কার্যদিবস সময় চেয়েছেন।
সভায় মজুরি বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (বিজেএসডি) সভাপতি আনোয়ার হোসেন এবং বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন।
মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকপক্ষের পর্যালোচনার সুবিধার্থে ও প্রস্তাবনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে আগামী ১৬ নভেম্বর বোর্ডের পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।
aliul / aliul
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার
শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ
সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন
তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার