ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পদত্যাগ করেছেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৬:১

অবসর পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের মাত্র ৩ মাসের মাথায় পদত্যাগ করেছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান।
গত ৮ আগস্ট তিনি বিপিসি চেয়ারম্যান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। রোববার (১১ আগস্ট) সকালে তার পদত্যাগপত্রের কপিটি সকালের সময়ের হাতে আসে।
শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন অফিস আদালত খুললেও মাসুদুর রহমান চট্টগ্রামের প্রধান কার্যালয়ে আসেন নি।
পদ্মা অয়েলের বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে, মাসুদুর রহমান সাবেক সরকারের আইসিটি প্রতিমন্ত্রী পলকের নিকটাত্মীয় ছিলেন। এই সুযোগে তিনি বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে প্রথমে ব্যবস্থাপনা পরিচালক হন। গত ৩০ এপ্রিল চাকরির মেয়াদ শেষে অবসরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু দলীয় প্রভাব কাটিয়ে তিনি আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।
বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসির পদক্ষেপে গত ১ মে তিনি পদ্মা অয়েলে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ পান এবং যোগদান করেন। তবে হাসিনা সরকারের পতনের পর যোগ দেওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক ও ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন।
বিপিসির সচিব মোহাম্মদ আশরাফ হোসেন পদত্যাগপত্রের বিষয়টি সকালের সময়কে নিশ্চিত করেছেন।

T.A.S / T.A.S

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির