ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পদত্যাগ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১২:১৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসেন পদত্যাগ করেছেন।

রোববার (১২ আগস্ট) সকালে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দুজনেই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আবেদন জমা দেন। তবে সরকারি চাকরিজীবী হওয়ায় সরাসরি পদত্যাগ করলে চাকরি থেকে অব্যহতি নিতে হবে। এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ে অন্যত্র বদলির আবেদন করেছেন।

অধ্যক্ষ তার আবেদনে লেখেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম চালানো দূরূহ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমি আর ঢাকা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে চাচ্ছি না।’

উপাধ্যক্ষ তার আবেদনে লেখেন, বর্তমান কলেজে বিদ্যমান সার্বিক পরিস্থিতির কারণে অনত্র বদলি বা পদায়নের আবেদন করছি।

T.A.S / T.A.S

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে