ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পুলিশ বলেছে, এই ইউনিফর্ম তাদের কলঙ্কিত: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১২:১৮

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের যে বর্তমান ইউনিফর্ম রয়েছে সেটি পরে তারা বের হতে চান না। তারা বলেছেন, এই ইউনিফর্ম তাদের কলঙ্কিত।

সোমবার (১২ আগস্ট) সকালে সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, শতভাগ পুলিশ খারাপ তা বলতে পারবো না। পুলিশ নিজেরাই বলেছে এই ইউনিফর্ম তাদের কলঙ্কিত। শতভাগ পুলিশ খারাপ তা নয়। তারা বলেছে, এই ইউনিফর্ম পরে একদিনও বের হতে চান না। তারা কি করেছিল এখন তাদের রিয়েলাইজশন হচ্ছে।

পুলিশের দাবি ছিল তাদের সিনিয়রদের বিচার করা। এমন প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, একজন বললো আপনি দোষী। তাহলে ঝাঁপিয়ে আপনার গলা ধরতে পারবো! তদন্ত লাগবে।

পুলিশের সিনিয়র কর্মকর্তাদের অবস্থান কোথায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই বের হবে।

তিনি আরও বলেন, দয়া করে দেশটাকে নষ্ট করিয়েন না। অনেক কষ্টে স্বাধীন হয়েছে, স্বাধীনতা ধরে রাখা অনেক কষ্টকর। আমি নাম বলতে চাই না আশেপাশে দেখেন কি অবস্থা।

T.A.S / T.A.S

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট