ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

র‍্যাব-পুলিশের অস্ত্র সিভিলিয়ানের হাতে কীভাবে গেলো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১২:২৪

অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যে অস্ত্র বাইরে পাওয়া যায় না। যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না। পুলিশ-র‍্যাবের জন্য যে অস্ত্র, সেটা সিভিলিয়ানের হাতে কীভাবে গেলো?

সোমবার (১২ আগস্ট) সকালে সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার (গুলি) কম লাগছে তাদের। সিভিলিয়ান পোশাকে ৭.৬২ রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা। কাদের হাতে ৭.৬২ রাইফেল গেলো। চিকিৎসকরা দেখালেন ৭.৬২ পুরো বুলেট। এটা খুবই উদ্বেগজনক।

সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের হাতে ৭.৬২ রাইফেল আছে সেটা মেনে নিলাম কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে। এটা খুবই মারাত্মক। তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি।

যে অস্ত্র সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না। যে অস্ত্র পুলিশ-র‍্যাবকে অথোরাইজড করা হয়েছিল সেই অস্ত্র কীভাবে বাইরে গেলো। আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আহত অনেক আনসার সদস্যদের কারও হাত নেই, কারও পা নেই। তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শুধু ক্ষতিপূরণ নয় তাদের চাকরিতেও পুনর্বহাল রাখতে হবে।

তিনি বলেন, যাদের হাতে অবৈধ অস্ত্র আছে তারা আগামী সাত দিনের মধ্যে স্থানীয় থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুটি অপরাধ গণ্য হবে। একটি অবৈধ অস্ত্র আরেকটি সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে। আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে। এই অস্ত্র তারা কোথায় পেলো। যদি ভালো চান তাহলে এই অস্ত্রগুলো ফেরত দিন। না হলে আমরা হান্টিং (খোঁজা) শুরু করবো।

T.A.S / T.A.S

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির