দুর্গাপূজায় ৩ দিনের ছুটির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবির বিষয়টি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ তথ্য জানান।
হিন্দু সম্প্রদায়ের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তাদের সাথে কথা বলেছি। আমি তাদের কথা দিয়েছি এ বিষয়ে আমি অবশ্যই কথা বলব। দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় পূজা। আমি তাদের বলেছি, এ মন্ত্রণালয়ের তরফ থেকে আমি শক্তভাবে সুপারিশ করব যাতে দুর্গাপূজায় তিন দিন ছুটি হয়। সেটি না হলেও একান্ত যেন দুই দিন ছুটি হয়। কারণ একদিন ছুটি হওয়ায় যারা চাকরি করে, তারা যেতে পারে না। আমার মনে হয় এটা কোনো ইনজেনুইন ব্যাপার না।
তিনি বলেন, আপনারা অনেকে আমাকে নির্বাচন কমিশনে দেখেছেন, আমি মিশন নিয়ে আসি এবং সেটি পূরণ করার চেষ্টা করি। নির্বাচনেও তাই করেছিলাম। এবার আমার আরেকটি মিশন হচ্ছে ‘পলিটিক্যাল পার্টি অ্যাক্ট’। এটা নিয়ে আমরা বসব এবং তৈরি করব। এই অ্যাক্টের মধ্যে যারা রাজনীতি করতে পারবে করবে, না পারলে করবে না।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে