ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাজধানীতে পুলিশ লাইনসে সহকর্মীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৪ বিকাল ৬:৪৩

রাজধানীর মিরপুর পুলিশ লাইনস অস্ত্রাগারে সহকর্মীর মিস ফায়ারিংয়ে আল আমিন (৩০) নামে পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। গুলিবিদ্ধ আল আমিন দারুস সালাম থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিরপুর থেকে আলামিন নামে এক পুলিশের এএসআইকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।
তিনি আরও বলেন,  কোটাবিরোধী আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইনসে জমা দেওয়া হয়। দুপুরে অস্ত্র আনতে সেখানে যান আল আমিনসহ অনেকে। এ সময় এক সহকর্মীর হাত থেকে অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন সহকর্মীরা।

T.A.S / T.A.S

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে