বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না চীন-রাশিয়া
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না চীন ও রাশিয়া। বেইজিং ও মস্কো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়। সোমবার (১১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের ব্রিফ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং হয়েছে। আমি বলতে চাই, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমাদের সম্পর্ক এদেশের জনগণের সঙ্গে। এখন যে সম্পর্ক আছে আমরা ভিন্ন উচ্চতায় নিতে যেতে চাই।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেন, রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করি। রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে আমরা আশা করি। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিদেশি কূটনীতিকদের প্রথমবারের মতো ব্রিফিং করেন তৌহিদ হোসেন। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন বলেন, এখন যে পরিস্থিতি আছে, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে আমরা আশা করি। তবে ব্রিফিং শুনে মনে হয়েছে এ সরকার তরুণদের কথা শুনতে চায়।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি আমি গভীর শোক জানাই। তবে এখন অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকাতে হবে। সব ধরনের বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। ব্রিফিংয়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ প্রায় ৬৪ জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক
সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ
১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার
পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে
এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ