ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু: পুলিশ সদরদপ্তর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ১২:৪১

শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এক সপ্তাহের বেশি সময় পর আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পূর্ণমাত্রায় তা চালু হয়েছে। এক বিবৃতিতে পুলিশের সদসদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।  এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত সারা দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টিতেই কার্যক্রম আবার শুরু হয়েছে।

আত্মগোপনে থাকা বেশ কিছু পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। ছয় দিন অনুপস্থিত থাকার পর গতকাল সোমবার কর্মস্থলে তাঁদের উপস্থিতি অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল।  এরআগে গত এক সপ্তাহ ধরে ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে উত্তর শোনা যেত, ‘আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ বাংলাদেশ পুলিশ পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজন করে ২০১৭ সালের ১২ ডিসেম্বর কার্যক্রম শুরু করে। ১০০টি ফোন লাইনে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তা পরিচালিত হয়।

এটি সম্পূর্ণ টোল ফ্রি অর্থাৎ ৯৯৯-এ কল করার জন্য কোনো কল চার্জ কাটা হয় না, এমনকি মোবাইল ফোনে কোনো ব্যালান্স না থাকলেও ৯৯৯-এ কল করা যাবে। কোন বিপদগ্রস্ত ব্যক্তি ল্যান্ডফোন বা মোবাইল ফোন থেকে কল করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সেবা গ্রহণ করতে পারে।

T.A.S / T.A.S

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ