ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিমানবন্দরে প্রবাসীদের বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ১২:৪৭

বিমানবন্দরগুলোতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এ মানববন্ধনের আয়োজন করা হয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ব্যানারে।

প্রবাসী ও তাদের পরিবারদের অন্য দাবিগুলো হলো— পাঠানো রেমিট্যান্সের ওপর ন্যূনতম ৫ শতাংশ প্রণোদনা নিশ্চিত করতে হবে, এয়ারপোর্টে প্রবাসীদের সম্মান করা, সব ধরনের হয়রানি বন্ধ করা, লাগেজ কেটে মালামাল চুরি না করা, লাগেজের সুরক্ষা নিশ্চিত করা, বৈধ অথবা অবৈধ প্রবাসীর মৃত্যু হলে লাশ দ্রুততার সঙ্গে সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করার সঙ্গে সঙ্গেই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্ধারিত অর্থ নগদ/ব্যাংকে জমা করা, বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায় সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া ৫৭ জন প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য বাংলাদেশ হাইকমিশনসহ দূতাবাসকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া বিভিন্ন দেশে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধকরণ করার জন্য বাংলাদেশি দূতাবাসকে অগ্রণী ভূমিকা পালন করা; দূতাবাসগুলোকে রাজনীতি মুক্ত রাখা, প্রবাসী সেবা ইচ্ছে করে বিলম্ব না করা ও দূতাবাসে ঘুষ দিয়ে বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা, বেশিরভাগ বিদেশগামীকে যে কাজ বা কথা দিয়ে পাঠানো হয় তা পরে মেলে না- এটা বন্ধ করতে হবে, বিদেশ যাওয়ার আগেই কাজ ও বেতনের পরিমাণ নিশ্চিতভাবে জানানোর ব্যবস্থা করা, বিদেশে পাঠানোর আগে ওই কাজের ওপর কমপক্ষে ৩-৬ মাসের ট্রেনিং দিয়ে দক্ষ করে পাঠানো এবং প্রবাসীদের প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।

T.A.S / T.A.S

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে