ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পাঁচ দফা দাবিতে সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ১২:৫২

সচিবালয়ে কর্মরত আইসিটি জনবলের পদনাম পরিবর্তন, আন্ত মন্ত্রণালয় বদলি ও পদোন্নতির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সচিবালয়ে কর্মরত আইসিটি কর্মকর্তারা। একইসঙ্গে তাদের এসব দাবি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি আবেদনও দিয়েছেন তারা। মঙ্গলবার (১৩ আগস্ট) সচিবালয়ে পানির পাম্পের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানান তারা।

কর্মকর্তারা বলেন, একটি বৈষম্যহীন স্বচ্ছ জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের দক্ষ মানবসম্পদ হিসেবে আইসিটি খাতকে গড়ে তোলার জন্য এবং প্রতিবন্ধকতা, মানসিক দৈন্য অবস্থা, হতাশা নিরসনকল্পে আমাদের দাবিসমূহ বাস্তবায়ন ও কার্যকর করতে সচিব মহোদয় আন্তরিক সহযোগিতা ও আশু পদক্ষেপ কামনা করছি।

তাদের দাবিগুলো হচ্ছে -

১. সচিবালয়ে কর্মরত আইসিটি জনবলের আন্ত:মন্ত্রণালয় বদলি ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. সচিবালয়ের মূল পদের সঙ্গে সংগতিপূর্ণ রেখে বিভিন্ন পদনাম পরিবর্তন করতে হবে।

৩. সব মন্ত্রণালয়ে/ বিভাগে আইসিটি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত আইসিটি অনুবিভাগ স্থাপন করতে হবে।

৪. সব মন্ত্রণালয়/বিভাগের আইসিটির ৬ষ্ঠ গ্রেড ও তদূর্ধ্ব পদে সরাসরি নিয়োগ বন্ধ করে পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে।

৫. আইসিটি কর্মকর্তাদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রেখে যথোপযুক্ত ক্যারিয়ার প্ল্যান তৈরি ও যুগোপযোগী আইসিটি ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

T.A.S / T.A.S

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে