ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

‘বঞ্চিত’ অনেক কর্মকর্তা : পদক্ষেপ নিতে আলী ইমামকে দায়িত্ব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ২:৫৫

ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পদোন্নতিসহ নানা ইস্যুতে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক সরকারি চাকরিজীবী। এ ইস্যুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, শিগগিরই পদোন্নতি নিয়ে সভা হবে। এরপর বিষয়গুলো নিয়ে সমাধান হবে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে পদোন্নতি বঞ্চিত বলে অভিযোগ করে আসছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। এ ইস্যুতে তারা নানা কর্মসূচি পালন করে আসছেন। এদিকে, পদোন্নতির দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মাসুদুল হাসানের কক্ষের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত অফিস সহায়ক, অফিস সহকারী, ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা আজকের মধ্যে পদোন্নতি নিশ্চিতের দাবি জানান।

T.A.S / এমএসএম

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক

সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার

পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ