ধর্ম মন্ত্রণালয়ের সেই সিনিয়র সহকারী সচিবকে বরখাস্ত
কোটাবিরোধী আন্দোলনের নামে ‘সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের’ ক্ষয়ক্ষতির তথ্য চাওয়া ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে বরখাস্ত করে ধর্ম মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) খান শাহানুর আলমের সই করা চিঠিটি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসক, হজ অফিসের পরিচালক এবং হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করে এর সমালোচনা করতে থাকেন। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরে এলে গতরাতে ‘ভুলক্রমে জারি করা পত্রটি বাতিল করা হলো’ বলে আরেকটি চিঠি পাঠানো হয়। আজ চিঠিতে সই করা কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তের অফিস আদেশে বলা হয়েছে, সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমের গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহের ইস্যু করা পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করা হয়েছে। পত্রটি এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থায় পাঠানো হয়েছে। এটি বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের গুরুতর ঘটনার কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।
এতে আরও বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হলো।
T.A.S / T.A.S
প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক
সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ
১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার
পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে
এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি