সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’-এর সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষে অংশ নেওয়া প্রতিনিধিরা জানিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ অনেকগুলো কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। যেহেতু আমাদের কাছে সরকার সময় চেয়েছে, তাই আগামী ৩ দিন (১৪-১৬ আগস্ট) ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’-এর সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি থাকছে না।
বৈঠক শেষে তারা বলেন, এই সময়ে যদি অন্যকোনো স্বার্থান্বেষী বা বিতর্কিত ব্যক্তিবর্গ সংখ্যালঘু শিক্ষার্থীদের নিয়ে কোনো কর্মসূচি পালন করে এজন্য আমরা দায়ী থাকব না। পরে বিস্তারিত এ বিষয়ে জানানো হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যেতে আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
T.A.S / T.A.S
প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
উত্তরখানে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ‘হত্যা’ সন্দেহে স্বামী আটক
সাবেক চার এমপি ও সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ
১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : স্পিকার
পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শনে এডিনবরার ডাচেস
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে
এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি