ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:১০

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আনসারদের চাকরি স্থায়ীকরনের দাবির বিষয়ে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসার সমন্বয়বৃন্দ। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় আনসার সদস্যবৃন্দ।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাধারণ আনসারদের সমন্বয়কবৃন্দদের (৫ জন) সঙ্গে নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নিকট তাদের দাবির প্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট উপস্থাপন করা হলে তিনি দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সাথে সব সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এসময় মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন। একই সাথে তাদের অন্যান্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালক মহোদয়কেও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।

দীর্ঘদিনের এই দাবির প্রশাসনিক প্রক্রিয়া একই সঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সব কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে। সব আনসার সদস্যকে বিষয়টি অনুধাবন করত: কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য  মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আহ্বান জানিয়েছেন।

সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়কবৃন্দ আনসার ও ভিডিপি সদর দপ্তরের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন। সুদীর্ঘ ইতিহাসের ধারক এই বাহিনীর সকল সদস্যকে বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক দায়িত্বশীল আচরণ ও পেশাদারীত্বের সহিত কর্তব্য পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এমএসএম / এমএসএম

হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত্রা করবো

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না: জাগো নিউজকে শিক্ষামন্ত্রী

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী