ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পদত্যাগ করলেন ইইডির প্রধান প্রকৌশলী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:১৮

আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দুই বছরের চুক্তিতে থাকা এই কর্মকর্তা। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ২টার পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। এর আগে গত রোববার (১১ আগস্ট) ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করে অধিদপ্তরের সর্বস্তরের প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীরা। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলের ঠিকাদারকে অগ্রিম বিল, নিম্নমানের কাজ করানোর অভিযোগ রয়েছে। সর্বশেষ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ১৪৫টি কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে জামানত বাজেয়াপ্ত করা হয়েছে এসব কাজের ঠিকাদারদের।

সম্প্রতি সিলেট অঞ্চলে ঠিকাদার কাজ না করিয়ে অগ্রিম বিল দেওয়ার হিড়িক পড়ে। একজন ঠিকাদার অগ্রিম বিল নেওয়ার পর তিনি মারা যান। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর গঠন করা হয় তদন্ত কমিটি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ বছর মেয়াদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে দেলোয়ার হোসেন মজুমদারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর থেকে এ পদের চলতি দায়িত্ব এবং ২০২৩ সালের ৪ ডিসেম্বর প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান তিনি। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির এলাকার এই কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ পান সদ্য সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আমলে। কথিত রয়েছে, নওফেলের ব্যক্তিগত একান্ত সহকারী (এপিএস) অমিত ‍কুমার বসুকে ম্যানেজ করে এ পদে চুত্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

T.A.S / T.A.S

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু