ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রোগ্রামার-সহকারী প্রোগ্রামারদের পদের নাম পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৪ বিকাল ৫:৫৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন আইসিটি অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরপ্রধানদের পদবির নাম পরিবর্তন করেছে আইসিটি অধিদপ্তর। সোমবার (১২ আগস্ট) আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে পদবির নতুন নাম নির্ধারিত হয়।

এতে বলা হয়েছে, জেলাপর্যায়ের অফিসপ্রধানদের পদবির নাম ‘প্রোগ্রামার’ থেকে পরিবর্তন করে ‘জেলা আইসিটি অফিসার’ এবং উপজেলাপর্যায়ের অফিসপ্রধানদের পদবির নাম ‘সহকারী প্রোগ্রামার’ থেকে পরিবর্তন করে ‘উপজেলা আইসিটি অফিসার’ নির্ধারণ করা হয়েছে।

ওই কর্মকর্তাদের পদবি তাদের কাজের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং পদের পরিচিতি বোধগম্য না হওয়ায় জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তবে প্রধান কার্যালয় এবং অন্যান্য সরকারি দপ্তরে সংযুক্ত বা প্রেষণে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের মূল পদবি অর্থাৎ ‘প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার’ অপরিবর্তিত থাকবে।

T.A.S / T.A.S

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু